
যেকোনো দুর্ঘটনার দায় সরকারের কাঁধেই আসবে, তবে আমরা যাতায়াত ব্যবস্থায় সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছি বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভোগান্তির খোঁজ নিয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এরইমধ্যে দুর্ঘটনা কাটিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার সান্তাহারে বুধবার (১৮ মার্চ) দুপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের দুর্ঘটনা কাটিয়ে বর্তমানে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। মূলত দুইটি ট্রেনের শিডিউলের বিপর্যয় হয়েছে। যাওয়া আসা পর্যবেক্ষণ করছি, ঈদযাত্রা শেষে সফলতা-ব্যর্থতার কথা জানানো যাবে।
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
রেল যোগাযোগ বাড়ানো ব্যাপারে কাজ করছে সরকার এ কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা চলছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার আলমদীঘিতে লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]