ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ২৩:৪৪
ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকায় সন্ধ্যা থেকেই ঝড়ছে মুষলধারে পড়ছেবৃষ্টি। এমন অবস্থায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছেআবহাওয়াবিদ ওমর ফারুক।


বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


এদিকে শুক্র ও শনিবার (২০-২১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ দু’দিনেও দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এরমধ্যে শুক্রবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও শনিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


অন্যদিকে রবিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিন সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


এছাড়া আগামী সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এদিন শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সেই সঙ্গে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টাঙ্গাইলে দেশের সর্বোচ্চ ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে ঢাকা ছাড়াও গাজীপুর, মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।


অন্যদিকে বুধবার রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com