
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন আরও তিনজন ।
বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
জানা যায়, ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলায় দিয়ে যাত্রী তোলার সময় জাকির সম্রাট-৩ লঞ্চ পেছন থেকে আকস্মিক ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই লঞ্চের চাপায় দুজন মারা যান। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর আহত এক নারীকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]