নীলসাগর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৬:৪২
নীলসাগর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।


বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার ছাতিয়ানগ্রামের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের টিম আহতদের উদ্ধার করে আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে নেয়। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।


রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com