
ডেঙ্গু নিয়ন্ত্রণ শুধু ওষুধে নয়, বরং জনসচেতনতায় ৫০ শতাংশ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, একদিকে মশার ওষুধ দেয়া হবে, আর অন্যদিকে ময়লা-আবর্জনা জমে থাকলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর উত্তরখান মধ্যপাড়ায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ঈদগাহ মাঠের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রশাসক আরও বলেন, ঈদগাহ ও জানাজা মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। সিটি করপোরেশনের সীমাবদ্ধতা থাকলেও নগরবাসীর সেবায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সবার সহযোগিতা কামনা করা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]