রাজশাহীতে অটোরিকশার-নসিমন সংঘর্ষে নিহত ৩
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১০:৪৮
রাজশাহীতে অটোরিকশার-নসিমন সংঘর্ষে নিহত ৩
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর চন্ডিপুরে সিনজি চালিত অটোরিকশার সঙ্গে নসিমন সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।


সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় রেখেছে।


জানা গেছে, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার যাত্রী নিয়ে বাঘায় আসছিলেন। সিএনজি বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছলে বাঘা থেকে ছেড়ে আসা ভটভটির মখোমুখি সংঘর্ষ হয়।


নিহতরা হলেন, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) ও একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।


এছাড়াও সংঘর্ষে আহত হয়েছেন, আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতদের অবস্থা ভালো নয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার।


এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলাম। সকালে প্রচুর পরিমানে কুয়াশা পড়ছিল। কুয়াশার কারণে একে অপরকে দেখা যাচ্ছিল না। দেখতে না পাওয়ার কারনে সংঘর্ষ হয়েছে। তাৎক্ষনিক ঘটনাস্থলে মারা যায় দুইজন। এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছে। সিএনজি ও ভটভটি ঘটনাস্থলে পড়ে আছে।


এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, লালপুর থেকে একটি সিএনজি করে পাঁচ যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলেন। সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে থানার আনা হয়েছে। সিএনজি ও ভটভটি উদ্ধার করা হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com