ঢাকায় পৌঁছেছে যুদ্ধে নিহত দুবাই প্রবাসী আলীর মরদেহ
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৯:৫২
ঢাকায় পৌঁছেছে যুদ্ধে নিহত দুবাই প্রবাসী আলীর মরদেহ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে নিহত দুবাই প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ ঢাকায় পৌঁছেছে।


সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়।


ছালেহ আহমেদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়। তিনি বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।


দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করে আসছিলেন ছালেহ আহমেদ। সেখানে তিনি পানির গাড়ি চালাতেন। সম্প্রতি ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com