
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।
শনিবার (৭ মার্চ) এই হামলা চালানো হয় বলে সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, সতর্কীকরণ এবং ফায়ার কন্ট্রোল রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাৎক্ষণিকভাবে এই বিবৃতির সত্যতা যাচাই করতে পারেনি। এখনও পর্যন্ত এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কোনো মন্তব্য আসেনি।
এর আগে ইরানি রেড ক্রিসেন্ট পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]