ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ দুই পাইলট নিহত
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১১:৩৬
ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ দুই পাইলট নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের আসামের কার্বি আংলং জেলায় গত রাতে একটি সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দেশটির বিমানবাহিনীর (আইএএফ) দুই পাইলট নিহত হয়েছেনশুক্রবার (৬ মার্চ) ভারতীয় বিমান বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিমানবাহিনী জানিয়েছে, নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর।


আইএএফ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, ‘আইএএফের সব সদস্য গভীর শোক প্রকাশ করছে এবং এই দুঃখের সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দৃঢ়ভাবে থাকছে।


সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। এটি যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায়। পরে ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়।


কর্মকর্তারা জানান, রাশিয়ার তৈরি এই বিমানের সঙ্গে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


সুখোই সু–৩০ এমকেআই একটি দুই আসনের, বহুমুখী ও দীর্ঘপাল্লার যুদ্ধবিমান, যা রাশিয়ার বিমান নির্মাতা প্রতিষ্ঠান সুখোই তৈরি করেছে।


বর্তমানে ভারতীয় রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) লাইসেন্সের অধীনে এই বিমান তৈরি হচ্ছে।


ভারতীয় বিমানবাহিনীর বহরে বর্তমানে ২৬০টিরও বেশি সু–৩০ এমকেআই যুদ্ধবিমান রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com