
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন আজ শুক্রবার (৬ মার্চ)। এদিন মিলছে আগামী ১৬ মার্চের ট্রেনের টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।
সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৬ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ১৬ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।
কোন তারিখে ট্রেনের কোন টিকিট
ঈদুল ফিতরের আগে ট্রেনের ১৩, ১৪ ও ১৫ মার্চ তারিখের টিকিট বিক্রি হয়েছে গত ৩, ৪ ও ৫ মার্চ। এছাড়া ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট।
টিকিট কেনার পদ্ধতি
যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ এবং বাংলাদেশ রেলওয়ে–এর ওয়েবসাইটের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।
ওয়েবসাইট থেকে টিকিট কিনতে প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভ্রমণের তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন ও শ্রেণি নির্বাচন করে Find Ticket বাটনে ক্লিক করতে হবে।
পরবর্তী পেজে ট্রেনের নাম, আসন খালি আছে কি না এবং ট্রেন ছাড়ার সময় দেখাবে। নির্দিষ্ট ট্রেনের View Seats অপশনে গিয়ে খালি আসন থাকলে পছন্দের সিট নির্বাচন করে Continue Purchase-এ ক্লিক করতে হবে।
পেমেন্ট করা যাবে ভিসা, মাস্টারকার্ড অথবা বিকাশের মাধ্যমে। পেমেন্ট সম্পন্ন হলে একটি ই-টিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে এবং যাত্রীর ই-মেইলেও টিকিটের কপি পাঠানো হবে।
ই-মেইল থেকে টিকিট প্রিন্ট করে ফটো আইডিসহ সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]