কেন্দ্রীয় ব্যাংকের সামনে বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপ
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১৫:২০
কেন্দ্রীয় ব্যাংকের সামনে বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তিন দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওয়াটারগান দিয়ে পানি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে তারা বিক্ষোভে অংশ নেন।


বিক্ষোভকারীদের অভিযোগ, সাবেক গভর্নরের সিদ্ধান্তে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের গত দুই বছরের মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যা আমানতকারীদের জন্য অন্যায্য ও অমানবিক।


তারা জানান, গত দুই বছর ধরে অনেকেই মূলধন ও মুনাফা তুলতে না পেরে চরম আর্থিক সংকটে পড়েছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা চুক্তি অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের পূর্ণ মুনাফাসহ আমানতের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার দাবি জানান। একইসঙ্গে অন্যান্য তফসিলি ব্যাংকের মতো সম্মিলিত ইসলামী ব্যাংকে সব ধরনের লেনদেন স্বাভাবিক করা এবং এফডি, ডিপিএস ও এমটিডিআরসহ মেয়াদোত্তীর্ণ সঞ্চয়পত্রের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধের দাবি তোলেন তারা।


মানববন্ধন থেকে দ্রুত দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়ে আন্দোলনকারীরা ঘোষণা করেন, দাবি আদায় না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com