
সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। জিয়ার মাজারে সাম্প্রতিক সময়ে এটিই প্রথম কোনো মার্কিন প্রতিনিধির শ্রদ্ধাজ্ঞাপন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তিনি শেরেবাংলা নগরে প্রয়াত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে বুধবার তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, জ্বালানি মন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন এবং সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরের শেষ দিনে আজ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও তার আলোচনার কথা রয়েছে। এছাড়া সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন পল কাপুর।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]