
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনে ঈদযাত্রার আসনের তৃতীয় দিনের (১৫ মার্চের) অগ্রিম টিকিট বিক্রি চলছে আজ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৫ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ১৫ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।
কোন তারিখে ট্রেনের কোন টিকিট
ঈদুল ফিতরের আগে ট্রেনের ১৩ ও ১৪ মার্চ তারিখের টিকিট বিক্রি হয়েছে গত ৩ ও ৪ মার্চ। এছাড়া ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]