
চার দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গুলশানের বাসায় ফিরেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৪ মার্চ) দুপুরে তিনি বাসায় ফেরেন। ডাক্তারা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সহকারী শহীদুজ্জামান জানান।
তিনি জানান, অর্থমন্ত্রী জরুরি দাপ্তরিক কাজ হাসপাতালেও করেছেন, এখন বাসায় থেকেও করছেন।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১ মার্চ গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন আমির খসরু।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য এয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ নির্বাচিত হন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]