লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১০:১৯
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবাননে ইসরায়েলি হামলায় ৬ নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।


বুধবার (৪ মে) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা।


প্রতিবেদনে বলা হয়, লেবাননের মাউন্ট লেবানন অঞ্চলের আরামাউন ও সা’দিয়াত এলাকায় বিমান হামলা করেছে ইসরায়েল। এই হামলায় ৬ জন মারা গেছেন এবং ৮ জন আহত হয়েছেন।


এর আগে, লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে যে ইসরায়েলের ‘আগ্রাসনে’ নিহতের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে এবং ৩৩৫ জন আহত হয়েছে।


অন্যদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা নয়টি ড্রোনকে ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com