দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৫:৩৭
দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন ও দুই কমিশনার পদত্যাগ করেছেন।


মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঙ্গে বৈঠকের পর দুপুর ২টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে দুদক কমিশন।


দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলি আকবার আজিজি দ্য এ তথ্য নিশ্চিত করেছেন।


একটি সূত্র জানিয়েছে, সরকার রবিবার জানিয়েছিল, তারা ড. মোহাম্মদ আব্দুল মোমেন নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক নয়। তাদের স্বেচ্ছায় এক থেকে দুই দিনের মধ্যে বঙ্গভবনে পদত্যাগপত্র জমা দিতে বলা হয়েছিল।


এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার তারা মন্ত্রিপরিষদ বিভাগের কাছে পদত্যাগপত্র জমা দেন।


দুদকের আইন অনুযায়ী, সংস্থাটির চেয়ারম্যান যে কোনো সময় ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করতে পারেন।


রাষ্ট্রপতিকে লিখিত পদত্যাগপত্র জমা দিতে হয়, যা মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে অন্তত এক মাস আগে দাখিল করতে হয়। সাধারণত এই চিঠি মন্ত্রিপরিষদ সচিব বা দুদক সচিবের মারফত পাঠানো হয় এবং রাষ্ট্রপতির অনুমোদনের পরই কার্যকর হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com