
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। তাদের দাবি, উত্তরাঞ্চলের বসতিগুলোকে নিরাপদ রাখতে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরি করাই এই অভিযানের লক্ষ্য।
সেনাবাহিনীর ৯১তম ডিভিশন দক্ষিণ লেবাননের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে বলে আজ মঙ্গলবার (৪ মার্চ) জানানো হয়েছে।
ইসরাইলের ভাষ্য অনুযায়ী, এই অভিযানের উদ্দেশ্য হলো হিজবুল্লাহর অবকাঠামোর ওপর বড় আকারের হামলা চালিয়ে ইসরাইলে অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করা।
অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরাইল ও ইসরাইল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে তিনটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত এক বছরেরও বেশি সময় ধরে লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরাইল। তারই জবাবে এই রকেট ও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।
এদিকে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর বড় ধরনের হামলা চালিয়ে আসছে। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
জবাবে ইরান ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যা এখনও অব্যাহত রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]