হাইকমিশনার প্রণয় ভার্মা
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৩:৪৯
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্থানীয় সরকার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।


মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকদের তিনি এ কথা জানান।


প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশ পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।


ভারতীয় হাইকমিশনার আরও জানান, স্থানীয় সরকার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ভারত। দুই দেশ লাভবান হতে পারে এমন বিষয়ে ভবিষ্যতে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com