
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাজ্য অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, আকাশপথে হামলা চালিয়ে কোনো দেশের শাসন পরিবর্তনে ব্রিটিশ সরকার বিশ্বাস করে না।
সোমবার (২ মার্চ) ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে দেওয়া বক্তব্যে কিয়ার স্টারমার বলেন, 'আমরা আকাশ থেকে শাসন পরিবর্তনে বিশ্বাস করি না।'
স্টারমার আরও বলেন, 'মধ্যপ্রাচ্যে যেকোনো ব্রিটিশ সামরিক পদক্ষেপের জন্য অবশ্যই “আইনসম্মত ভিত্তি” থাকতে হবে। পাশাপাশি এমন একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা থাকতে হবে, যার লক্ষ্য অর্জনযোগ্য বা অর্জনের বাস্তব সম্ভাবনা রয়েছে'।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে প্রাথমিক হামলা চালাতে ব্রিটিশ বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]