
রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ মার্চ) রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, রবিবার (১ মার্চ) দিনগত রাত সোয়া ১১টায় চারঘাট থানাধীন সিপাহী পাড়া এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে একটি ঝোপের মধ্যে লুকানো অবস্থায় পলিথিনের ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]