
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডের সামরিক ঘাঁটি ব্যবহার করতে অনুমতি দেয়নি স্পেন। একই সঙ্গে এই অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপকে 'অযৌক্তিক ও বিপজ্জনক সামরিক হস্তক্ষেপ' বলে সমালোচনা করেছে মাদ্রিদ।
স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 'একতরফা সামরিক পদক্ষেপ' নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও “শত্রুতাপূর্ণ ও অনিশ্চিত” করে তুলছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আন্দালুসিয়ায় অবস্থিত যৌথভাবে পরিচালিত দুটি মার্কিন-স্প্যানিশ ঘাঁটি— নেভাল স্টেশন রোটা এবং মোরন এয়ার বেজ— ইরানের বিরুদ্ধে চলমান হামলায় ব্যবহার করতে দেওয়া হবে না।
এর আগে সোমবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জসে ম্যানুয়েল আলবারেস বলেন, 'আমরা ইরানের জনগণের জন্য গণতন্ত্র, স্বাধীনতা ও মৌলিক অধিকার চাই। কিন্তু কোনো অবস্থাতেই আমাদের ঘাঁটি চলমান সামরিক অভিযানে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।'
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]