ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫: রেড ক্রিসেন্ট
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৬:০১
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫: রেড ক্রিসেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানে গত শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এ পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে। আজ সোমবার ইরানিয়ান রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে নিহতের এ সংখ্যা উল্লেখ করা হয়েছে।


বিবৃতিতে বলা হয়, ‘আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে জায়নবাদী ও মার্কিনদের যৌথ সন্ত্রাসী হামলার কারণে এখন পর্যন্ত ১৩১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুঃখজনকভাবে ৫৫৫ জন দেশবাসী নিহত হয়েছে।’


ইরান রেড ক্রিসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com