ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৯:৩০
ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘ভিক্টোরিয়া বেস’-এ ড্রোন হামলার খবর পাওয়া গেছে


সোমবার (২ মার্চ) আল জাজিরা ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে জানিয়েছে, ওই ঘাঁটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।


নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরাকি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই ঘাঁটি লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে একটি ড্রোন ঘাঁটির ভেতরে আছড়ে পড়ে এবং অন্যটি আকাশেই গুলি করে ভূপাতিত করা হয়।


এদিকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রোববার (১ মার্চ) আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রস্তুত আছেন। ওই কর্মকর্তা বলেন, ট্রাম্প আজ বিভিন্ন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারেও একই কথা বলেছেন যে, খামেনি-পরবর্তী ইরানি নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে।


পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে হামলা শুরু করে ইসরাইল। সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এ সময় তেহরানসহ দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটে।


হামলার পরপরই ইরান পাল্টা জবাব দেয়। ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী কাজ করে এমন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এতে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com