খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানে মার্কিন দূতাবাসে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ৯
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১৫:৫০
খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানে মার্কিন দূতাবাসে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছে । আহত হয়েছে অর্ধশতাধিক। করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।


পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, খামেনিকে হত্যার ঘটনায় রেবিবার (১ মার্চ) শত শত পাকিস্তানি মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভ চালায়। সেই সময় অনেকে মার্কিন কনস্যুলেটে জোর করে প্রবেশের চেষ্টা চালায়।


বার্তাসংস্থা এএফপি'কে পাকিস্তানের রেসকিউ এক কর্মকর্তা বলেছেন, করাচিতে মার্কিন কনস্যুলেটে ইরানপন্থীদের বিক্ষোভের সময় অন্তত আটজন নিহত হয়েছে।


ইদি ফাউন্ডেশন রেসকিউ সার্ভিসের একজন মুখপাত্র মুহাম্মদ আমিন বলেন, করাচির হাসপাতালে আমরা আটজনের মৃতদেহ স্থানান্তর করেছি। এ ছাড়া কনস্যুলেটের ঘটনায় ২০ জন আহত হয়েছে।


ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কনস্যুলেটের বাইরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে। আরেক ভিডিওতে দেখা যায়, কনস্যুলেটের গেট কম্পাউন্ডের ভেতরে বেশ কয়েকজন পুরুষ জানালা ও দরজার কাচ ভেঙে মূল ভবনে প্রবেশের চেষ্টা করছে।


অভিযোগ, ভবনের কিছু অংশে আগুন লাগানো হয়েছে।


এদিকে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না চালাতে ইরানকে সতর্ক করেছেন।


নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরান মাত্রই জানিয়েছে যে তারা আজ প্রচণ্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তারপরেও তারা যদি সেটা করে তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করবো যা আগে কখনো দেখা যায়নি!


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com