ইরানে একদিনে ১২০০ বোমা নিক্ষেপ ইসরায়েলের!
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১৪:২৭
ইরানে একদিনে ১২০০ বোমা নিক্ষেপ ইসরায়েলের!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানে ২৪ ঘণ্টায় ১ হাজার ২০০টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।


রবিবার (১ মার্চ) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


ইসরাইলের বিমান বাহিনীর বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় তারা ইরানের ওপর ১ হাজার ২০০টির বেশি গোলাবারুদ (মিউনিশন) ব্যবহার করেছে।


প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ও হামলার লক্ষ্যবস্তু ছিল। সেখানে অন্তত ১৪৮ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, স্কুলে হামলায় ডজনখানেক নিরপরাধ শিশু নিহত হয়েছে এবং এই হামলার জবাব দেয়া হবে।


এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা, মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক ঘাঁটিগুলো। কয়েকটি জায়গায় হতাহতের খবরও পাওয়া গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষয়ক্ষতি হয়েছে বেসামরিক এলাকাতেও।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com