ইরানে যৌথ হামলা: খামেনি পরিবারের ৪ সদস্য নিহত
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৯:৫০
ইরানে যৌথ হামলা: খামেনি পরিবারের ৪ সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই নিহত হয়েছেন।


রবিবার (১ মার্চ) ইরানি সংবাদমাধ্যমে বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।


তবে খামোস নিহত হয়েছেন কি না সেটি স্পষ্ট করেননি। যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, খামেনি তাদের হামলায় প্রাণ হারিয়েছেন।


এরপরেই ইরানের দুই সংবাদমাধ্যম তাসনিম নিউজ এবং মেহের নিউজ দেশটির সরকারি সূত্রের বরাতে জানায়, খামেনি বেঁচে আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন।


এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘ হতে পারে আবার এটি দুই থেকে তিনদিনের মধ্যে শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক ‘অপশন’ রয়েছে।


সংবাদমাধ্যম এক্সিওসকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার দুই থেকে তিনদিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে, কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ হামলা চালাব।”


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com