
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন দাবি ইসরায়েলের। এছাড়া তার মরদেহ পাওয়া গেছে বলেও দাবি করেছেন ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে এ দাবি নাকচ করে দিয়েছে ইরান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্স ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, তেহরানে চালানো যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর খামেনির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইসরায়েলের চ্যানেল ১২ ও টাইমস অব ইসরায়েলসহ একাধিক গণমাধ্যমও সরকারি সূত্রের বরাত দিয়ে খামেনির মৃত্যুর দাবি করেছে।
এর আগে আয়াতুল্লাহ আলি খামেনি খুব শিগগিরই ভাষণ দেবেন বলে জানিয়েছিল ইরানের রাষ্ট্রীয় আল-আলম টিভি।
এনবিসিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেন, ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত, সুস্থ ও নিরাপদ স্থানে আছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]