
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত ২০১ জন নিহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রেড ক্রিসেন্টের বরাতে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি/আল জাজিরা।
বিবিসি জানায়, ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র মোজতবা খালেদি বলেছেন যে, আজকের হামলায় এখন পর্যন্ত ২০১ জন নিহত হয়েছে বলে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে।
খালেদি আরও বলেন, ৭৪৭ জন আহত হয়েছে এবং ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৪টি প্রদেশ হামলার শিকার হয়েছে।
তিনি জানান, হামলার স্থানগুলোতে ২২০টির বেশি রেড ক্রিসেন্ট দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাগায়ী বলেছেন, তিনি এই মুহূর্তে নিশ্চিত করার অবস্থানে নেই যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ইরানের উচ্চপদস্থ নেতৃত্বের সদস্যরা নিরাপদে আছেন কি না।
শনিবারের হামলায় ইরানের একাধিক কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর এক কর্মকর্তা।
তিনি জানান, অভিযানের সময় একই সঙ্গে তিনটি স্থানে হামলা চালানো হয়, যেখানে ইরান সরকারের সদস্যরা জড়ো হয়েছিলেন।
ওই কর্মকর্তা আরও জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই হামলা চালায়।
ইসরায়েল জানিয়েছে, প্রয়োজনে আবারও হামলা চালানোর জন্য প্রস্তত আছে আইডিএফ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]