
ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এতে দেশটির মিনাব সিটিতে ২৪ স্কুলছাত্রী নিহত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানে একটি প্রাক-প্রাথমিক মহিলা বিদ্যালয়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে। এর আগে প্রথমে পাঁচ শিশু নিহতের খবর পাওয়া গিয়েছিল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে, হামলায় বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আর অন্তত ৬০জন আহত হয়েছে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনহাব শহরে এ হামলা হয়েছে বলে জানানো হয়। খবর আল–জাজিরার।
এছাড়া দেশেটির একাধিক সংবাদ সংস্থায় সাইবার হামলা চালানো হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাসহ একাধিক নিউজ ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে।
আল–জাজিরা বলেছে, ইরনার টেলিগ্রাম অ্যাকাউন্ট এখনো সচল আছে। তবে ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।
এদিন সকালে তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল ও জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইসরাইলি নাগরিকদের সুরক্ষিত এলাকার কাছাকাছি থাকার জন্য সতর্ক করা হয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালানো হয়েছে। ইসরাইল এই হামলাকে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ (প্রি-এম্পটিভ অ্যাটাক) বলেছে।
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালিয়েছে ইসরাইল, যাতে আমাদের রাষ্ট্রের ওপর ঝুঁকি দূর করা যায়।
এদিকে, ইসরাইলের বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শুরু করেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষকে বোমা আশ্রয়কেন্দ্রের কাছে থাকার জন্য সতর্ক করছে।
বার্তায় বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিস্থিতির কারণে’ সাধারণ মানুষ যেন নিজের নিকটবর্তী সুরক্ষিত আশ্রয়কেন্দ্র সম্পর্কে সচেতন থাকে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলে।
এর আগে ইরান ইস্যুতে আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে তিনি বলেছেন, জেনেভায় তৃতীয় দফা আলোচনা শেষে ইরানের পরমাণু আলোচনায় তাদের আচরণে তিনি ‘সন্তুষ্ট নন’।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]