রূপগঞ্জে শ্রমিক বিক্ষোভে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫
রূপগঞ্জে শ্রমিক বিক্ষোভে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের রুপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বি ব্রাদার্স নামে এক কারখানার শ্রমিকরা।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা মহাসড়কের মুইকুলী এলাকায় জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।


অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহনগুলো আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।


ভুক্তভোগী শ্রমিকরা জানান, মৈকুলি এলাকার বি-ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামে পোশাক কারখানায় ২০২৫ সালের ডিসেম্বর ও ২০২৬ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন ভাতার দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা। মালিকপক্ষ কয়েকদিন ধরে তাদের ব‌কেয়া পরিশোধের আশ্বাস দি‌য়েও দিচ্ছে না। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।


এ বিষয়ে শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪ এর পরিদর্শক সেলিম বাদশা জানান, ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতনের জন্য শ্রমিকরা আন্দোলন শুরু করে। মালিকপক্ষ আগামী সোমবার বেতন দেয়ার কথা বলছে। কিন্তু শ্রমিকরা আজকের মধ্যে বেতন দেয়ার দাবি জানাচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com