
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আফগানিস্তানের হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘ভয়াবহ ভুল’ বলে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, আফগানরা নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। খবর দ্য ডনের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রাতের অন্ধকারে এই আক্রমণ চালানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাপুরুষ শত্রু অন্ধকারের আড়ালে আঘাত হেনেছে। তালেবান নিরপরাধ মানুষের ওপর হামলার ঘৃণ্য চেষ্টা করেছে।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী এই প্রকাশ্য আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে। জাতি আমাদের সশস্ত্র বাহিনীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। তালেবান একটি মারাত্মক ভুল করেছে। এর জন্য তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। আমরা কোনোভাবেই দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে দেব না।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]