পাকিস্তানি সেনাদের ধরে নিয়ে গেছে আফগান, জবাবে ৪০ সেনা চৌকি দখল
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২
পাকিস্তানি সেনাদের ধরে নিয়ে গেছে আফগান, জবাবে ৪০ সেনা চৌকি দখল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত সপ্তাহের বিমান হামলার জবাবে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালিয়েছে আফগানিস্তান।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে চালানো এ হামলার পর পাকিস্তানের কিছু সেনাকে জীবিত অবস্থায় ধরে নিয়ে গেছে তারা। এছাড়া অসংখ্য সেনাকে হত্যা করেছে৷ পাশপাশি পাকিস্তানের অন্তত ৪০ সীমান্ত সেনা চৌকিও দখল করেছে আফগান সেনারা।


দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেছেন, তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পর আমাদের সেনারা পাকিস্তানি সেনাদের ব্যাপ ক্ষয়ক্ষতি করেছে৷ তাদের অনেক সেনা নিহত হয়েছে এবং কিছু সেনাকে জীবিত আটক করা হয়েছে।


বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো শুরু করে আফগানিস্তান।


দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। গত রবিবার নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার জবাবে এই পাল্টা হামলা শুরু হয়েছে৷ এ সময় সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয় বলেও উল্লেখ করে তারা৷


অপরদিকে পাকিস্তান দাবি করেছে তারা আফগানিস্তানের বিপুল সেনাকে হত্যা করেছে৷ এছাড়া অসংখ্য সীমান্ত চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com