রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৬
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি রাজারবাগ পুলিশ লাইনস-এর পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এর আগে বুধবার সকালে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আলী হোসেন ফকির। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেয়। তিনি সাবেক আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com