মাদারীপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪, ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৪
মাদারীপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪, ককটেল বিস্ফোরণ
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদারীপু‌রের সদর উপ‌জেলায় কথা কাটাকাটির জেরে দুইপক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় মস্তফাপুর ইউনিয়নের বালিয়া নওহাটা এলাকায় এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- নাসির হাওলাদার, তার স্ত্রী রুনি বেগম, আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়া ও এক ভ্যান চালক। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ‌্যায় নাসির হাওলাদারের স্ত্রী রুনি বেগমের সঙ্গে আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয়পক্ষের স্বজন ও সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ১৫ থেকে ২০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com