
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন ১৩ মার্চের টিকিট পাওয়া যাবে। আর ঈদের পর ফেরত যাত্রার ক্ষেত্রে ১৩ মার্চ থেকে টিকিট পাওয়া যাবে, এদিন ২৩ মার্চের টিকিট পাওয়া যাবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।
এছাড়া ঈদ ফেরত যাত্রায় ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে৷
ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্ত:নগর ট্রেনের টিকিট সকাল ৮ টা হতে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্ত:নগর ট্রেনের টিকিট দুপুর ২ টা হতে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]