ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর পদত্যাগ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৮
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর পদত্যাগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগ পদত্যাগ করেছেন।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেন।


শেখ সাজ্জাদ আলী ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপি কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন।


তিনি বিসিএস পুলিশ ক্যাডারে ১৯৮৪ সালে কর্মজীবন শুরু করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ছিলেন। তা ছাড়া সাজ্জাত আলী লক্ষ্মীপুরের পুলিশ সুপার ছিলেন।


চাকরি জীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। এ ছাড়া হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানে ডিআইজির দায়িত্ব পান। পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদরদপ্তরে কর্মরত ছিলেন। মেধাবী, কর্মঠ ও সৎ পুলিশ অফিসার হিসেবে বাহিনীতে সুনাম রয়েছে সাজ্জাত আলীর। পুলিশের এই কর্মকর্তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়।


গত ১৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে শেখ মো. সাজ্জাত আলীকে চাকরিতে পুনর্বহাল করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর মামলা নম্বর ৩৩/২০১৭ এর ৩ সেপ্টেম্বরের রায় অনুযায়ী সাবেক অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) শেখ সাজ্জাদ আলীকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো। তিনি আদালতের আদেশ অনুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com