খুলনার বায়তুন নূর শপিং সেন্টারে আগুনে পড়ল ১০ দোকান
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০
খুলনার বায়তুন নূর শপিং সেন্টারে আগুনে পড়ল ১০ দোকান
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনা নগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন নূর শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে মার্কেটের একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে ব্যবসায়ী ও আশপাশের লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২টি দোকান আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।


এ বিষয়ে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল মালেক বলেন, মার্কেটের ভেতরে ঝুঁকিপূর্ণ অবস্থায় অসংখ্য বৈদ্যুতিক তার রয়েছে। পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থাও ছিল না। তবে বিভিন্ন ইউনিটের সমন্বিত চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com