সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৭
সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘দুই কোটি মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ বিছিন্নভাবে নয়; সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন, খনন করে তিস্তা পাড়ের মানুষের দাবি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সব জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।


মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ভবিষ্যৎতে রংপুর যাতে বাজেটে কোনো বৈষম্যের শিকার না হয় সেদিকে খেয়াল রাখা হবে। শিল্প কলকারখানা নির্মাণ করে রংপুরকে এগিয়ে নেয়ারও কথা জানান তিনি।


এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুলু বলেন, ‘শুধু ৫ই আগস্ট নয় যেকোনো ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করতে পারবে।’


সভায় প্রশাসনকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ‍্যুৎ স্বাভাবিক পর্যায়ে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।


এর আগে রংপুরে দুইদিনের সফরের এসে প্রথম দিন নিজ জেলা লালমনিরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে স্থানীয় জেলা প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান আসাদুল হাবিব দুলু।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com