দেশের রপ্তানি বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০
দেশের রপ্তানি বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রপ্তানি বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার- এমন মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে যে বাণিজ্য চুক্তিগুলো হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করবে বর্তমান সরকার।


বর্তমান সরকার বিনিয়োগ বাড়াবে, এছাড়া বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরি করা হবে এবং আন্তঃদেশীয় বাণিজ্যের বৈশ্বিক স্থবিরতা কাটাতেও কাজ করবে সরকার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com