যোগাযোগমন্ত্রী
সড়কে শৃঙ্খলা ফেরাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে সরকার
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪০
সড়কে শৃঙ্খলা ফেরাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে বেল জানিয়েছেন, সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ে নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


রেলপথমন্ত্রী বলেন, রেল যোগাযোগ সম্প্রসারণ করার পাশাপাশি পর্যাপ্ত ইঞ্জিন এবং বগি বাড়িয়ে এ সেবাকে আরও উন্নত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


তিনি বলেছেন, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কারও চাঁদাবাজি করার কোন সুযোগ নেই, সুযোগ থাকবে না।


ঈদ যাত্রায় স্বস্তি আনতে ঈদের ছুটি বাড়ানো যায় কিনা ও তৈরি পোশাক শিল্প কারখানায় আগেই ছুটি দেয়া যায় কিনা চিন্তা ভাবনা রয়েছে। আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী।


তিনি আরও বলেন, যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে অটোরিকসা চলাচল এবং যত্রতত্র পার্কিং বন্ধ করা দরকার। এজন্য সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com