সচিবালয়ে প্রধানমন্ত্রী, যোগ দেবেন গুরুপ্তপূর্ণ ৩ বৈঠকে
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮
সচিবালয়ে প্রধানমন্ত্রী, যোগ দেবেন গুরুপ্তপূর্ণ ৩ বৈঠকে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেও সচিবালয়ে গেছেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠকে করবেন।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি সচিবালয়ে আসেন। বেলা সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা রয়েছে তার।


প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় এনএসআই মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ১০টায় ডিজিএফআই মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।


এরপর সাড়ে ১১টায় 'ফ্যামিলি কার্ড' চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা হবে।


এছাড়াও দুপুর ২টায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' এবং জাতীয় পর্যায়ে 'নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি' বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা হবে।


প্রথম দিন দুপুর ১২টা ৩১ মিনিটে সচিবালয়ে যান তারেক রহমান।


সারাদিন কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় সচিবালয় ছাড়েন তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com