পরবর্তী মন্ত্রিসভায় থাকার প্রশ্নই ওঠে না: আইন উপদেষ্টা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১২
পরবর্তী মন্ত্রিসভায় থাকার প্রশ্নই ওঠে না: আইন উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পরবর্তী মন্ত্রিসভায় নিজের থাকার সম্ভাবনা নাকচ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে তিনি সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের সময় ও আয়োজন নিয়েও কথা বলেন।


রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


পরবর্তী মন্ত্রিসভায় নিজের থাকার বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না।’


তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ১০টায় সংসদের শপথকক্ষে সংসদ সদস্যদের শপথ। আর বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ। সিইসি সংসদ সদস্যদের শপথ পড়াবেন বলে ধারণা করছি, তবে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। বিএনপির অভিপ্রায় অনুযায়ী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ আয়োজন করা হয়েছে।’


শপথ অনুষ্ঠানের অতিথি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘কারা কারা আমন্ত্রিত হবেন সেটি কনভেনশন অনুযায়ী করা হবে, সেটি ক্যাবিনেট ডিভিশন দেখছে। সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ বিষয়ে আমি কিছু জানি না।’


এদিকে সমসাময়িক বিষয় নিয়ে আজ বিকালে প্রেস ব্রিফিংয়ে কথা বলবেন আসিফ নজরুল। বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com