
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাইলফলক অর্জন করেছে বলে জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (আনফ্রেল)। সংস্থাটি বলছে, সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আনফ্রেল-এর চেয়ারপারসন রোহানা হেতিয়ারাসসি।
তিনি বলেন, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। গত পনেরো বছর পর এই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ছিল। দল হিসেবে আওয়ামী লীগকে ন্যয়বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফিরে আসতে হবে বলেও জানান তিনি।
এসময় তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি নির্বাচনী প্রচারণার খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ দেন। যাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও জোরদার হয়।
হেতিয়ারাসসিবলেন, তরুণ ও নারী ভোটারদের সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। একই সঙ্গে ভোট গণনা প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করার আহ্বান জানান আনফ্রেলচেয়ারপারসন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]