
প্রতি বছর ১৫ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব শিশু ক্যানসার দিবস। এটি শৈশবকালীন ক্যানসারের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, আক্রান্ত শিশু-কিশোরদের সহায়তা এবং প্রাথমিক রোগ নির্ণয় ও চিকিৎসার ওপর গুরুত্বারোপ করার একটি বিশ্বব্যাপী উদ্যোগ।
ক্যানসার আক্রান্ত শিশুদের উন্নত চিকিৎসাসেবা, নিরাময়ের সুযোগ বৃদ্ধি এবং তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা এই দিবসের উদ্দেশ্য।
প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৪,০০,০০০ শিশু ও কিশোর-কিশোরী ক্যানসারে আক্রান্ত হয়, যার অধিকাংশই নিম্ন ও মধ্যম আয়ের দেশে বসবাস করে।
শিশুদের ক্ষেত্রে লিউকেমিয়া (রক্তের ক্যানসার), মস্তিষ্কের টিউমার, নিউরোব্লাস্টোমা এবং লিম্ফোমা বেশি দেখা যায়।
এই দিনটি সময়মত রোগ নির্ণয় এবং ক্যানসারের চিকিৎসার সুযোগের বৈষম্য দূর করার ওপর জোর দেয়।
বিশ্বজুড়ে এই দিনটিতে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন এবং অনুদান সংগ্রহ কর্মসূচির মাধ্যমে শিশুদের ক্যানসারের বিরুদ্ধে লড়াই করা হয়।
ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশ (ডব্লিউসিএস বিডি) বেসরকারি সংস্থার নেতৃত্বে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় নানা আয়োজনে দিবসটি পালন করে থাকে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]