
বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান আকুফো-আদ্দো।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক নির্বাচন হয়েছে, যেটা গণতন্ত্রের মানদণ্ডে উত্তীর্ণ।
তবে নির্বাচনে নারীদের অংশগ্রহণ মাত্র ছিল ৪ শতাংশ, যেটা প্রত্যাশিত নয় বলে জানান তিনি। এছাড়া নারীদের অনলাইনে হ্যারেস হওয়ার কথাও বলেন আকুফো-আদ্দো।
তরুণদের অংশগ্রহণ ছিল আশাব্যঞ্জক। গণভোটে অংশগ্রহণের হারও ইতিবাচক ছিল বলেও জানান তিনি।
আকুফো-আদ্দো বলেন, নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো ছিল। স্থানীয় মিডিয়া সক্রিয় ছিল। তারা অসাধারণ ভূমিকা পালন করেছে।
ভোটের দিন শান্তিপূর্ণ ছিল। আগে ভাগেই ব্যালটবাক্স পোলিং স্টেশনে গিয়েছিল। কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে দেখা গেছে বলে জানান তিনি।
কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল বলেন, গণভোটের ফলাফল জুলাই সনদের বাধ্যবাধকতা এনে দিয়েছে। তাই নতুন সরকারকে জুলাই সনদ ও তারুণ্যের আকাঙ্খা পূরণের আহ্বান জানান আকুফো-আদ্দো।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]