শিরোনাম
আজ নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫
আজ নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিজের ভোট প্রয়োগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি জানান আজ ভোটের মাধ্যম নতুন বাংলাদেশের জন্ম দিন, সবাইকে মোবারক বাদ। এসময় উপস্থিত সকলে প্রধান উপদেষ্টাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে নিজের ভোট প্রয়োগ শেষে তিনি এ কথা জানান।


প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনের মাধ্যমে আমাদের যে দুঃস্বপ্নময় অতীত ছিলো তা সম্পূর্ণ বর্জন করলাম। আজকে থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।


নতুন বাংলাদেশের জন্মদিন আজ। সারাদিন ব্যাপী এই জন্মদিন উৎসব পালন করুন।


এছাড়া, গণভোট জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে সবাইকে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com