
কুমিল্লার মুরাদনগরে ২ লাখ টাকাসহ ইউনিয়ন জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেন তারা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মুরাদনগরের চালিয়াকান্দি থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মাওলানা হাবিবুর রহমান হেলালি। তিনি ইউনিয়ন জামায়াতের আমির।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের কাছে টাকা বিতরণে যাচ্ছিলেন মাওলানা হাবিবুর রহমান। পরে মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে বিষয়টি তদন্তের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুর রহমান।
তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে গেছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, দুই লাখ টাকাসহ হাবিবুর রহমান হেলালিকে স্থানীয়রা আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট সোপর্দ করে। সেখান থেকে তাকে মুরাদনগর থানায় নিয়ে আসা হয়। এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি রায় দেন তা পরে জানা যাবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]