শেরপুরের সড়ক দুর্ঘটনায় প্রিজাইটিং অফিসারসহ নিহত ২
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৫
শেরপুরের সড়ক দুর্ঘটনায় প্রিজাইটিং অফিসারসহ নিহত ২
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের শীমুলতলীতে পিকাপভ্যান অটোরিকশা সংঘর্ষে শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং অফিসারসহ ২ জন নিহত হয়েছে।


বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনন্যা দত্ত দুইজনের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।


সদর থানার ওসি সোহেল রানা বলেন, ট্রাক-সিএনজি সংঘর্ষে শিক্ষক রোকনুজ্জান রুকন ও জামালপুরের মাদারগঞ্জের বাসিন্দা মাহফুজা বেগম (২০) মারা গেছেন। শিশুসহ আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


জানা যায়, রোকনুজ্জান রুকন (৩১) শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।


নিহতের ছোট ভাই রবিন জানান, গত সোমবার পারিবারিক একটি কাজে রুকন শেরপুর থেকে বাড়িতে যান। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি বাড়ি থেকে বের হন নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে। শেরপুরে আসার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।


দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক বলেন, মৃত্যুর তথ্যটি জেনেছি।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com