
বাংলাদেশ নিয়ে বিতর্ক শুরুর পর ভারতের সঙ্গে আইপিএল না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানিয়েছে ভারতে নয়, কলম্বোতে বিশ্বকাপ খেলবে খেলবে পাকিস্তান দল। বন্ধু দেশগুলোর অনুরোধে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আজ এক্স বার্তায় তা জানিয়েছে দেশটির সরকার।
রোববার পাকিস্তানের লাহোরে আইসিসি, পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ত্রিপক্ষীয় বৈঠকের পর বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টেবিলে পৌঁছায়।
ম্যাচটি বাতিল হলে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বিশাল বাণিজ্যিক ক্ষতি হতো, যার একটি বড় প্রভাব পড়তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপরও।
এনডিটিভি সূত্রের খবর অনুযায়ী, খেলার পক্ষে পাকিস্তানের মৌন সমর্থন থাকলেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সোমবার বাংলাদেশ সময় রাত ১২টার পর জানা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের বিপক্ষে খেলার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সবুজ সংকেত দেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]