
আমরা সমগ্র দেশসহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। যেন এই শহরে মা বোনেরা নিরাপদে হাঁটতে পারবেন। এই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে বলে মন্তব্য করেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পথসভার মঞ্চে উঠে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, আমি আপনাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী আপনাদের এই এলাকা থেকে। আমি এই এলাকারই সন্তান। আমি এই এলাকাতেই বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানেরা এই এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়ে-শাদি এই এলাকাতেই হয়েছে। এই এলাকার সন্তান হিসেবে এই এলাকার মুরুব্বি এই এলাকার মায়েদের কাছে, ভাইদের কাছে, বোনেদের কাছে ধানের শীষে ভোট চাইছি। ধানের শীষকে বিজয়ী করার জন্য এলাকার ভাই-বোন, মুরুব্বিদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
তারেক রহমান বলেন, আমরা সমগ্র দেশসহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। এই শহরে মা বোনেরা নিরাপদে হাঁটতে পারবেন। এই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। ব্যবসা বাণিজ্য চাকরি-বাকরি করতে পারবে।
তিনি বলেন, এই অঞ্চলে খেলার মাঠ নেই। আমরা সরকার গঠন করতে পারলে সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০ টা খেলার মাঠ তৈরি করবো। যাতে করে আমাদের সন্তানেরা খেলাধুলা করতে পারে।
এসময় তিনি ইসিবি চত্বর থেকে জসীম উদ্দীন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার প্রতিশ্রুতি দেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]